অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আজকের আধুনিক যুগেও আমাদের সমাজে নানা ধরনের লোকাচার, কুসংস্কার ও ভিত্তিহীন বিশ্বাস প্রচলিত হয়েছে। বিশেষ করে কোনো বিপদ-আপদ, অশুভ ঘটনা বা ব্যক্তিগত ভুলের পর অনেকেই এমন কিছু কাজ করে থাকেন, যেগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজেও দেখা যায়, কেউ বড় ধরনের ভুল করলে, কোনো অমঙ্গল থেকে মুক্তি পেতে চাইলে কিংবা অতীতের পাপ ধুয়ে ফেলতে চাইলেই দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেওয়া হয়। অনেকে এটিকে সৌভাগ্য ফিরে পাওয়ার উপায় বা অশুভ প্রভাব দূর করার মাধ্যম বলেও মনে করেন।

তবে ধর্মীয় (ইসলামী) বিধান এবং সামাজিক বাস্তবতার নিরিখে বিষয়টি আসলে কেমন? ইসলামের দৃষ্টিতে দুধ দিয়ে গোসল করা কি বৈধ? এ বিষয়ে আলেমদের বক্তব্য ও শরিয়তের নির্দেশনা জানা জরুরি।

ইসলামী শরিয়ত ও ফিকহবিদদের মতে, দুধ আল্লাহ তাআলার একটি অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত এবং এটি একটি পবিত্র খাদ্য উপাদান। দুধ দিয়ে গোসল করার বিষয়টি সরাসরি হারাম (নিষিদ্ধ) না হলেও, এটিকে ইসলামের মৌলিক নীতিমালার আলোকে মাকরূহে তানজিহী (অপছন্দনীয়) বা ক্ষেত্রবিশেষে অন্যায় হিসেবে গণ্য করা হয়।

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালামের (মিরপুর-১২) সিনিয়র মুফতি আবদুর রহমান হোসাইনী গণমাধ্যমকে বলেছিলেন, পাপ বা ভুল থেকে মুক্ত হওয়ার জন্য ইসলাম তাওবা করতে বলেছে। কিন্তু আমাদের সমাজে অনেকে ভুল থেকে মুক্ত হওয়ার জন্য দুধ দিয়ে গোসল করেন, এটা ঠিক নয়। শরিয়তের দৃষ্টিতে এটি একটি ভুল কাজ।

তিনি বলেন, দুধ আল্লাহ তাআলার বড় নেয়ামত। এটি পানীয় ও খাদ্য হিসেবে ব্যবহারের জন্য আল্লাহ মানুষকে দিয়েছেন। দুধ দিয়ে গোসল করলে দুধ নষ্ট হয়। তখন সেটি আর মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় না। ফলে এটি অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর ইসলাম অপচয়কে কঠোরভাবে নিষিদ্ধ করেছে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে আদমসন্তান, তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সুরা আরাফ : ৩১)

কোরআনে আরও আছে, ‘নিশ্চয়ই যারা অপচয় করে, তারা শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।’ (সুরা বনি ইসরাইল: ২৮)

উল্লিখিত আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে, খাদ্যোপযোগী ও মূল্যবান নেয়ামত অকারণে নষ্ট করা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। দুধ দিয়ে গোসল করার ফলে দুধের যথাযথ ব্যবহার হয় না; বরং তা অপচয়ের শামিল হয়। তাই এটি পরিত্যাজ ও গোনাহের কাজ। এ ছাড়া দুধ দিয়ে গোসল করলে অতীতের ভুল, গোনাহ বা কোনো অশুভ প্রভাব দূর হয়ে যায়—এ রকম বিশ্বাস করাও শরিয়তবিরোধী কাজ।

এ ছাড়া ত্বকের যত্নে বা রূপচর্চায় যদি দুধ ব্যবহার করতেই হয়, তবে সামান্য পরিমাণ দুধ বা দুধের তৈরি প্যাক মুখে বা ত্বকে লাগানো যেতে পারে (যা অপচয় না করে ধুয়ে ফেলা যায়)। কিন্তু বালতি ভরে বা পুলে দুধ ঢেলে অপচয়কে কঠোরভাবে নিষিদ্ধ করেছে ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০