অনলাইন ডেস্ক
১২ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে আসছে নতুন নেতৃত্ব

জাতীয় কাউন্সিল ও সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় কাঠামো নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে দলটির তিন গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন- জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলীয় সূত্র বলছে, দীর্ঘদিন পর এসব সংগঠনে নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগে তৃণমূল পর্যায়ে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। যদিও ক্ষমতাসীন দল বিএনপির এ তিনটি অঙ্গসংগঠনের নতুন কমিটিতে কারা স্থান পেতে পারেন তা সুস্পষ্টভাবে জানানো হয়নি।

তবে দলটির একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন, এবারের কমিটিগুলোতে সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, তৃণমূলের গ্রহণযোগ্যতা, দলের প্রতি আনুগত্য ও দীর্ঘদিন ত্যাগ স্বীকার করা নেতাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে আরও গতিশীল ও মাঠমুখী করতে তরুণ নেতৃত্বকে সামনে আনা জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে ছাত্র ও তরুণ ভোটারদের মধ্যে প্রভাব বিস্তারে যুবদল ও ছাত্রদলের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলকেও সাংগঠনিকভাবে আরও সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

দলীয় সূত্র জানায়, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরে ধারাবাহিক আলোচনা চলছে। সম্ভাব্য নেতাদের তালিকা একাধিকবার পর্যালোচনা করা হয়েছে। সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, তৃণমূলের গ্রহণযোগ্যতা এবং দলের প্রতি আনুগত্য- এসব বিষয়কে গুরুত্ব দিয়ে খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এখন শুধু বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বেশিরভাগ কেন্দ্রীয় কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেক জায়গায় সাংগঠনিক স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন নেতারা। এ অবস্থায় ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের নেতৃত্বকে মূল্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, অঙ্গসংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রম চলমান রয়েছে। তাঁর ভাষায়, সংগঠনগুলোকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। তবে কবে নাগাদ কমিটি ঘোষণা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি।

দলীয় সূত্র আরও জানায়, গত এপ্রিল থেকে একাধিক বৈঠকে অঙ্গসংগঠনগুলোর নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সেখানে কেবল জ্যেষ্ঠতা নয়, বরং রাজপথের সক্রিয় ভূমিকা, মামলা-নির্যাতনের শিকার হওয়া এবং দীর্ঘদিন দলের জন্য কাজ করা নেতাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে তদবির ও লবিংয়ের মাধ্যমে পদ পাওয়ার প্রবণতার বিরুদ্ধেও কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে।

গত ৯ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায়ও জাতীয় কাউন্সিল এবং নতুন কমিটি গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তারেক রহমান। সংশ্লিষ্ট নেতাদের মতে, দলের সাংগঠনিক গতি বাড়াতে দ্রুত পুনর্গঠন সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে সেখানে।

বর্তমান কমিটির কয়েকজন শীর্ষ নেতা বাদ পড়তে পারেন- এমন আলোচনা দলীয় অন্দরে জোরালো হয়েছে। ফলে দীর্ঘদিন পদবঞ্চিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের সামনে আসার সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সংগঠনগুলোর ভেতরে নানা হিসাব-নিকাশও শুরু হয়েছে।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি ঘিরে এখন ব্যাপক আগ্রহ দেখা গেছে। তাঁদের অনেকে মনে করছেন, আগামী কয়েক মাস বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। জাতীয় কাউন্সিল, স্থানীয় নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতেই এ পুনর্গঠন উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় একাধিক সূত্র বলছে, পবিত্র ঈদুল আজহার আগে অথবা পরে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। তবে পুরো বিষয়টি এখনো বিএনপির চেয়ারম্যানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০