অনলাইন ডেস্ক
১৭ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

ভাগ্নেকে বিয়ে করলেন মামি, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজের স্ত্রী পালিয়ে বিয়ে করার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে  কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর দূর সম্পর্কের ভাগ্নেকে বিয়ে করার পর দেশে ফিরে মাত্র ১০ দিনের মাথায় তিনি আত্মহননের পথ বেছে নেন।

নিহত আনোয়ার উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের কেরামত আলী বেপারিবাড়ির মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে কুয়েতে প্রবাস ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আনোয়ার। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার প্রায় ৯ বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন। সেখানে তিনি দুম্বা পালন করতেন। প্রবাসে থাকা কালে তিনি স্ত্রী আকলিমা আক্তারের কাছে টাকা পাঠাতেন। সেই অর্থ দিয়ে স্ত্রী তার নামে জমিও কিনেন।

স্থানীয়দের জানান, প্রায় ছয় মাস আগে দুই সন্তানের জননী আকলিমা আক্তার (৩৪) স্বামীর দূর সম্পর্কের এক ভাগ্নের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাড়ি ছেড়ে চলে যান এবং ওই যুবককে বিয়ে করেন। কাকতালীয়ভাবে ওই যুবকের নামও আনোয়ার হোসেন। প্রায় ৯ -১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন প্রবাসী আনোয়ার। দেশে ফিরে তিনি স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তিনি চেয়েছিলেন দুই ছেলের দিকে তাকিয়ে তাকে পুনরায় নিয়ে আসতে। তবে একপর্যায়ে আকলিমা তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।

নিহতের স্বজনদের দাবি, গত শনিবার আকলিমা তার স্বামীর কাছে তালাকের নোটিশ পাঠান। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অভিমান ও ক্ষোভ থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য আকলিমাকে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০