আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

নিট আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

নিট আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট) নিয়ে অনিয়মের অভিযোগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সোমবার (২৭ জুলাই) দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের তরুণদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে তিনি শুরু থেকেই তাদের পাশে রয়েছেন। এটি শুধু একটি পরীক্ষায় অনিয়মের বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার প্রশ্ন।

শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের সমালোচনা

আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপেরও সমালোচনা করেন মমতা। তার অভিযোগ, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে রাস্তায় নামা শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও দাবি করেন, আন্দোলনস্থল ও আশপাশের এলাকায় যোগাযোগ ব্যবস্থা সীমিত করা হয়েছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের ঘটনাও ঘটছে। এসব বিষয়ে কেন্দ্রের কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।

প্রশ্নপত্র ফাঁসের দায়ীদের বিচারের দাবি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও আলোচিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখনো জনগণের কাছে সন্তোষজনক জবাব আসেনি।

তিনি প্রশ্ন তোলেন, এ ঘটনার প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনতে কেন এত বিলম্ব হচ্ছে।

বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধী রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি প্রকাশ করা হয়নি।

এদিকে, নিট ইস্যুকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আন্দোলনকারীরা পরীক্ষায় অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

সূত্র: এবিপি আনন্দ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০