আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

অনশনরত সোনম ওয়াংচুককে ভোরে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিল দিল্লি পুলিশ

ভারতের বিতর্কিত নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ২০ দিন ধরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার ভোরে দিল্লি পুলিশের একটি বিশেষ দল আদালতের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৫৯ বছর বয়সী ওয়াংচুককে সাফদারজং হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে অংশ নেওয়া অধিকাংশ পুলিশ সদস্যই সাদা পোশাকে ছিলেন। তারা অনশনস্থলের চারপাশে সাদা কাপড়ের পর্দা টাঙিয়ে নিরাপত্তা বলয় তৈরি করেন। পরে পরিস্থিতি বোঝার আগেই ওয়াংচুককে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নেওয়া হয়।

এ সময় আন্দোলনকারীরা স্লোগান দিয়ে প্রতিবাদ জানালে কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হলেও দিল্লি পুলিশ দাবি করেছে, পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন অনশনে থাকার কারণে ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। আদালতের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বর্তমানে সাফদারজং হাসপাতালে চিকিৎসাধীন ওয়াংচুক সচেতন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকরা আগেই সতর্ক করেছিলেন, দীর্ঘ অনশনের কারণে তার গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। দুই দিন আগে প্রকাশিত স্বাস্থ্য প্রতিবেদনে জানানো হয়, অনশনের ফলে তার ৮ কেজিরও বেশি ওজন কমেছে।

এদিকে আন্দোলনকারীদের যন্তর মন্তর এলাকা শান্তিপূর্ণভাবে খালি করার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ।

হাসপাতালে নেওয়ার আগের দিন সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সোনম ওয়াংচুক বলেন, ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে শান্তিপূর্ণভাবে সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা করবেন তারা।

তিনি বলেন, “আমি বাইরে থেকে দুর্বল হলেও ভেতর থেকে অনেক শক্তিশালী। আমাদের এই শক্তি ২০ জুলাই পর্যন্ত ধরে রাখতে হবে। আমরা গণতন্ত্রের মন্দির সংসদে গিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরব।”

রসিকতার সুরে তিনি আরও যোগ করেন, “আমি যেকোনো মূল্যে ২০ জুলাই পর্যন্ত বেঁচে থাকব। যদি আপনারা না আসেন এবং কর্মসূচি সফল না হয়, তাহলে আমি ভূত হয়ে ফিরে আসব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০