আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

হরমুজ উত্তেজনার জেরে ইরানের তেল রপ্তানিতে ফের কড়া নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানের তেল রপ্তানির ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর জন্য ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান একটি সীমিত সমঝোতার অংশ হিসেবে গত মাসে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমতি দিয়েছিল। তবে মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করে সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়।

তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে এ হামলার দায়ও কোনো পক্ষ স্বীকার করেনি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তবে তাদের আশঙ্কা, হামলার ঘটনা এবং পাল্টা পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান আলোচনাকে জটিল করে তুলতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, প্রাথমিক তথ্য-প্রমাণে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ইঙ্গিত মিলেছে। তবে এ দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।

ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের একটি বড় অংশ এই জলপথ দিয়ে সম্পন্ন হয়। ফলে এ অঞ্চলে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।

তেল রপ্তানি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে চীনে তেল রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা আয় ধরে রাখতে সক্ষম হয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০