আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

নিট প্রশ্নফাঁসের আন্দোলনের জেরে পদত্যাগ শিক্ষামন্ত্রীর, নতুন দায়িত্বে প্রহ্লাদ যোশী

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের পর দেশটির নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

শনিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার ফলে প্রহ্লাদ যোশী এখন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা দীর্ঘদিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্র সরকার তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ায় ‘সদিচ্ছার ভিত্তিতে’ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। শিক্ষার্থী, বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুরু হয় ধারাবাহিক প্রতিবাদ। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ আন্দোলনের কারণে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নতুন মন্ত্রী নিয়োগের মতো বড় সিদ্ধান্ত নিল ভারতের কেন্দ্রীয় সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

১০

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

১১

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

১৩

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১৪

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১৫

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১৬

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৭

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৮

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৯

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০