অনলাইন ডেস্ক
১১ মার্চ ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতি করায় এফিডেভিটের মাধ্যমে ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন মীর মো. আব্দুল মালেক নামে এক ব্যক্তি। ৬ মার্চ নেত্রকোনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে এই এফিডেভিট করেন তিনি।

মীর মো. আব্দুল মালেকের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকায়। ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটন কৈশোরকাল থেকে পারিবারিক নীতি বিচ্যুত হয়ে ছাত্রলীগ কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। সবশেষ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করে। একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। তবে তার পরিবার ও আত্মীয়-স্বজনদের বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।নেত্রকোনা জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেন আব্দুল মালেক।

মীর মো. আব্দুল মালেক এফিডেভিটে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটন তার নিষেধ উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। এ ঘটনা জানার পরে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ভবিষ্যতে তিনি কোনো বেআইনি কাজে জড়িত থাকলে তার দায়-দায়িত্ব তিনি নেবেন না।এ বিষয়ে জানতে চাইলে মীর মো. আব্দুল মালেক বলেন, ‘আমাকে এই কাজটা করতে বাধ্য করা হয়েছে। তাকে তার রাজনীতি থেকে ফেরাতে পারিনি। তাই তার মঙ্গলের জন্যই তাকে ত্যাজ্যপুত্র করেছি।’

তবে মীর মো. সাজেদুর রহমান ছোটন ফোনে বলেন, ‘আমি প্রায় তিন বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কারণ তারা সবাই বিএনপি করেন। আমার বড় ভাইও সাবেক ছাত্রদল নেতা। আমি ছাত্রলীগ করি বলে গত আগস্ট মাসেও ফেসবুকে আমার বাবা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এখন দেখলাম, আমাকে ত্যাজ্যপুত্র করেছে। তাতেও আমার দুঃখ নেই, আমি ছাত্রলীগই করবো।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০