নিজস্ব প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন প্রবীণ নেতা গোলাম রব্বানী

দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনের ইতি; ‘বাকি জীবন কোরআন-সুন্নাহ অনুযায়ী চলতে চাই’—ফেসবুক পোস্টে ঘোষণা


দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনের ইতি টেনে ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও ‘আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি আওয়ামী লীগের সদস্যপদ, দলীয় পদ এবং দলটির প্রতি সমর্থন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি পূর্বপাড়ার বাসিন্দা গোলাম রব্বানী আশির দশক থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি মাদারগঞ্জ থানা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং সর্বশেষ জামালপুর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক মামলা, কারাবাস, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

পদত্যাগের বিষয়ে মুঠোফোনে গোলাম রব্বানী বলেন, “আমি ২০১৮ সালে পবিত্র হজ পালনকালে কাবাঘর স্পর্শ করে রাজনীতি ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। রাজনীতি আমার জন্য নয়। এতদিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারিনি। এখন সেই সুযোগ হয়েছে, তাই রাজনীতি থেকে বিদায় নিলাম।”

তিনি আরও বলেন, “বাকি জীবন কোরআন-সুন্নাহর আলোকে চলতে চাই। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বজ্ঞানে নেওয়া। বিষয়টি নিয়ে কেউ যেন অযথা বিভ্রান্ত না হন।”

এদিকে তার এই ঘোষণাকে ঘিরে মাদারগঞ্জে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, “আমি তার ফেসবুক পোস্ট দেখেছি। রাজনীতি ছেড়ে দেওয়া তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে দীর্ঘদিনের একজন সংগ্রামী রাজনৈতিক নেতা কেন এই সময়ে এমন সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।”

গোলাম রব্বানীর এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের

দুই-তিন দিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী

কার্টার থেকে ট্রাম্প— কেন বারবার ইরানকে বুঝতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র?

ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন প্রবীণ নেতা গোলাম রব্বানী

‘নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল’: বিতর্কিত ভিডিও নিয়ে শামারুহ মির্জার মন্তব্য

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ, ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু

মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, রাতেই বাড়ছে গ্যাস সরবরাহ

‘মোদি সরকার দুর্বল হয়েছে, দাবি মানা না হলে আরও বড় আন্দোলন’: সোনাম ওয়াংচুকের সতর্কবার্তা

‘ম্যাডাম যুবলীগ’ যুথি: পদবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও বিতর্কের দীর্ঘ অভিযোগ

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতি’র অভিযোগ, ওয়াকআউট করলেন আখতার হোসেনরা

১০

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে ৬ হত্যাকাণ্ড: হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১১

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

১৩

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

১৪

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

১৫

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

১৭

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

১৯

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

২০