আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

বিশ্বকাপে ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণার’ অভিযোগ মিলেইর, কাঠগড়ায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকো

বিশ্বকাপজুড়ে পরিকল্পিত অপপ্রচারের দাবি আর্জেন্টাইন প্রেসিডেন্টের; অভিযোগ নাকচ করে প্রমাণের অভাবের কথা বলছেন বিশ্লেষকরা

ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহেরও বেশি সময় আগে। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের জয়সূচক গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। তবে টুর্নামেন্ট শেষ হলেও বিতর্ক থামেনি। এবার বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার এক রেডিও সাক্ষাৎকারে মিলেই দাবি করেন, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দল, সমর্থক এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আন্তর্জাতিকভাবে সমন্বিত একটি ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণা’ চালানো হয়।

তার অভিযোগ, এই প্রচারণার অর্থায়নে যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি, ব্রাজিল সরকার এবং মেক্সিকো সরকার।

মিলেই বলেন, “এটি ছিল এমন প্রগতিশীল শক্তিগুলোর কাজ, যারা স্বাধীনতার ধারণার সাফল্য দেখতে চায় না।” তিনি আরও দাবি করেন, এই প্রচারণার সবচেয়ে বড় অর্থদাতা ছিল ব্রাজিল সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এবং ফিফা গোপনে লিওনেল মেসিদের সুবিধা দিচ্ছে—এমন নানা দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মিলেইর ভাষ্য, এসবই ছিল একটি সুপরিকল্পিত অপপ্রচারের অংশ।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মিলেইর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, জনপ্রিয়তা হ্রাস, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক চাপ থেকে জনগণের দৃষ্টি সরাতেই তিনি এমন বক্তব্য দিচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, কঠোর ব্যয়সংকোচন নীতির মাধ্যমে প্রকৃতপক্ষে আর্জেন্টিনার ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন মিলেই নিজেই।

এরপরও দেশটির একাংশের মানুষের মধ্যে প্রেসিডেন্টের এই বক্তব্য প্রভাব ফেলেছে। বুয়েনস আইরেসের ৫২ বছর বয়সী বই বিক্রেতা পাবলো তোরেস, যিনি নিজেকে মিলেইর সমর্থক মনে করেন না, বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে নিয়ে ব্যাপক মিথ্যাচার হয়েছে, যা তাকে হতাশ করেছে।

বিশ্বকাপ চলাকালে কিছু আর্জেন্টাইন সমর্থকের বর্ণবাদী আচরণের ঘটনাও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। ফাইনালের কয়েক ঘণ্টা আগে মার্কিন অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন ইনস্টাগ্রামে লিখেছিলেন, “প্রিয় কৃষ্ণাঙ্গ মানুষ, দয়া করে আর্জেন্টিনাকে সমর্থন করবেন না। আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম বর্ণবাদী দেশ।”

ওই মন্তব্যের পর মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর্জেন্টিনা প্রতিক্রিয়া জানিয়ে দেশটিতে বর্ণবাদের অস্তিত্ব স্বীকার করলেও, পুরো জাতিকে নেতিবাচক স্টেরিওটাইপে সীমাবদ্ধ করে দেখার সমালোচনা করে।

এদিকে, সমালোচনার জন্য দেশের বিরোধী রাজনৈতিক শক্তিকেও দায়ী করেছেন মিলেই। তার দাবি, বিরোধীদের সহযোগিতাতেই আন্তর্জাতিক পরিসরে আর্জেন্টিনাকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

গত শনিবার ব্রাজিল সফরে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ও কট্টর ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‘চোর’ ও ‘কারাবন্দি’ বলে মন্তব্য করেন মিলেই। এতে ব্রাজিল সরকারের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরদিন তিনি আবারও দাবি করেন, সাম্প্রতিক আর্জেন্টিনাবিরোধী প্রচারণার বড় অংশ এসেছে ব্রাজিল থেকে। পাশাপাশি তিনি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির নামও উল্লেখ করেন।

তবে ডিজিটাল নৃবিজ্ঞানী মার্সেডেস মাসপেরো দুই মিলিয়নের বেশি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বিশ্লেষণ করে জানিয়েছেন, কিছু পুনরাবৃত্ত ধারা থাকলেও এটিকে আন্তর্জাতিকভাবে সমন্বিত ষড়যন্ত্র বা পরিকল্পিত প্রচারণা বলে নিশ্চিত করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

একই মত দিয়েছেন আর্জেন্টিনার জাতীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদের গবেষক নাটালিয়া আরুগুয়েতে। তার ভাষ্য, আর্জেন্টিনাকে ঘিরে বৈরী আলোচনা থাকলেও ব্রাজিল সরকার বা অন্য কোনো রাষ্ট্রের সমন্বিত সম্পৃক্ততার পক্ষে প্রকাশ্য কোনো প্রমাণ এখনো মেলেনি।

বিশ্লেষকদের মতে, ১৯৭৬–৮৩ সালের সামরিক শাসনের পর এই প্রথম ‘আর্জেন্টিনাবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্র’ তত্ত্ব রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এত জোরালোভাবে সামনে আনা হলো। উল্লেখ্য, ১৯৭৮ সালের বিশ্বকাপের সময়ও তৎকালীন সামরিক জান্তা আন্তর্জাতিক মানবাধিকার সমালোচনাকে ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণা’ বলে আখ্যায়িত করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০