আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

স্টারমারের উত্তরসূরি হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ

 

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছে বিবিসি।

দায়িত্ব গ্রহণের আগে বার্নহ্যাম জানিয়েছেন, তার নতুন মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই মন্ত্রিসভার নাম ঘোষণা করলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই সোমবারই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে।

নতুন অর্থমন্ত্রী (চ্যান্সেলর) কে হবেন, তা নিয়েও চলছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড এবং বিচারমন্ত্রী শাবানা মাহমুদ।

লেবার পার্টির নেতা হিসেবে প্রথম ভাষণে বার্নহ্যাম বলেন, তার সরকারে দলের সব অংশ এবং দেশের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। দীর্ঘদিন অবহেলিত শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং দেশের পুনঃশিল্পায়নকে তিনি সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

তিনি দলের সংসদ সদস্যদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অভ্যন্তরীণ বিভক্তি নয়, বরং একসঙ্গে কাজ করলেই নতুন ডানপন্থী শক্তির মোকাবিলা করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী হিসেবে সামাজিক সেবা (সোশ্যাল কেয়ার) ব্যবস্থার সংস্কারকে অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে বার্নহ্যাম বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই খাতে বড় ধরনের পরিবর্তন আনা হবে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমে।

এদিকে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ দাবি করেছেন, বার্নহ্যামের জনসমর্থনের নতুন ম্যান্ডেট নেই। তাই অবিলম্বে একটি সাধারণ নির্বাচন হওয়া উচিত।

অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি বার্নহ্যামের সহযোগিতামূলক রাজনীতির আহ্বানকে স্বাগত জানিয়ে পানি খাতের সংস্কার, এনএইচএসকে আরও সহায়তা এবং পারিবারিক পরিচর্যাকারীদের জন্য অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে ফেরেন অ্যান্ডি বার্নহ্যাম। পরে লেবার পার্টির ৩৭৯ জন এমপি ও ১১টি ট্রেড ইউনিয়নের সমর্থনে তিনি দলের নতুন নেতা নির্বাচিত হন। গত জুনে স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর স্যার কিয়ার স্টারমার নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলে বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের

দুই-তিন দিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী

কার্টার থেকে ট্রাম্প— কেন বারবার ইরানকে বুঝতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র?

ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন প্রবীণ নেতা গোলাম রব্বানী

‘নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল’: বিতর্কিত ভিডিও নিয়ে শামারুহ মির্জার মন্তব্য

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ, ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু

মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, রাতেই বাড়ছে গ্যাস সরবরাহ

‘মোদি সরকার দুর্বল হয়েছে, দাবি মানা না হলে আরও বড় আন্দোলন’: সোনাম ওয়াংচুকের সতর্কবার্তা

‘ম্যাডাম যুবলীগ’ যুথি: পদবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও বিতর্কের দীর্ঘ অভিযোগ

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতি’র অভিযোগ, ওয়াকআউট করলেন আখতার হোসেনরা

১০

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে ৬ হত্যাকাণ্ড: হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১১

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

১৩

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

১৪

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

১৫

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

১৭

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

১৯

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

২০