অনলাইন ডেস্ক
২২ মে ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন।

শুক্রবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মানবিক বিবেচনা থেকেই এমন নৃশংস ঘটনার আসামির পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে অপরাধীদের প্রতি কঠোর বার্তা পৌঁছাবে যে, ভয়াবহ অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

তবে আদালত প্রয়োজন মনে করলে আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দিতে পারবেন বলেও জানান তিনি।

অন্যদিকে, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে থাকার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় সোহেল রানাকে। তদন্ত চলাকালে আদালতে দেওয়া জবানবন্দিতে রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই নির্মম হত্যাকাণ্ডে দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ ও মানববন্ধনে অংশ নিচ্ছেন।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসামির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আগামী রোববারের মধ্যে মামলার চার্জশিট জমা দেওয়া সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের

দুই-তিন দিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী

কার্টার থেকে ট্রাম্প— কেন বারবার ইরানকে বুঝতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র?

ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন প্রবীণ নেতা গোলাম রব্বানী

‘নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল’: বিতর্কিত ভিডিও নিয়ে শামারুহ মির্জার মন্তব্য

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ, ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু

মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, রাতেই বাড়ছে গ্যাস সরবরাহ

‘মোদি সরকার দুর্বল হয়েছে, দাবি মানা না হলে আরও বড় আন্দোলন’: সোনাম ওয়াংচুকের সতর্কবার্তা

‘ম্যাডাম যুবলীগ’ যুথি: পদবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও বিতর্কের দীর্ঘ অভিযোগ

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতি’র অভিযোগ, ওয়াকআউট করলেন আখতার হোসেনরা

১০

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে ৬ হত্যাকাণ্ড: হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১১

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

১৩

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

১৪

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

১৫

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

১৭

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

১৯

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

২০