Infinity Bangla TV
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৬ জন

বেশি ফাইবার মানেই সুস্বাস্থ্য নয়, হজমের সমস্যায় হতে পারে হিতে বিপরীত

হজমশক্তি উন্নত করতে সাধারণত প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হলেও পুষ্টিবিদরা এখন বলছেন ভিন্ন কথা ।

সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, অতিরিক্ত ফাইবার গ্রহণ সবসময় হজমের সমস্যার সমাধান নাও হতে পারে।

সাধারণত ডাল, শাকসবজি এবং আস্ত শস্যদানা হজমে সহায়তা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখলেও এর যথেচ্ছ ব্যবহার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে।

অনেকে মনে করেন কেবল সালাদ খেয়েই শরীরের প্রয়োজনীয় ফাইবারের চাহিদা মেটানো সম্ভব, কিন্তু বাস্তবে দিনে ৩০ গ্রাম ফাইবারের চাহিদা পূরণ করতে হলে প্রায় ১৫ বাটিরও বেশি সালাদ খেতে হবে। তার বদলে একটি অ্যাভোকাডো, দুই চা-চামচ তিল এবং দুই টেবিল চামচ চিয়া সিড থেকে আরও সহজে এই পরিমাণ ফাইবার পাওয়া সম্ভব। এছাড়া অ্যাভোকাডো না থাকলে নাশপাতি, পেয়ারা বা ছোলাও ভালো বিকল্প হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রোটিনের মতো ফাইবারও সবার জন্য সমানভাবে উপকারী নয়। দীর্ঘকাল ধরে পেট ফাঁপা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের প্রধান চিকিৎসা হিসেবে অতিরিক্ত ফাইবারকে প্রাধান্য দেওয়া হলেও অনেক ক্ষেত্রে রোগীরা এতে কোনো সুফল পান না।

বিশেষ করে যারা ‘সিবো’, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা সংবেদনশীল হজম প্রক্রিয়ার সমস্যায় ভুগছেন, তাদের জন্য ‘ইনসলিউবল ফাইবার’ বা অদ্রবণীয় আঁশ ক্ষতিকারক হতে পারে। এটি পেটে ব্যথা, গ্যাস এবং পেট ফাঁপার সমস্যাকে আরও বাড়িয়ে দেয় এবং পরিপাক প্রক্রিয়াকে ধীর করে ফেলে। তাই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে প্রথমেই প্রচুর পরিমাণে ফাইবার যোগ না করে বরং খাদ্যের ভারসাম্য এবং সঠিক সময়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সঠিক মূল্যায়নের পরই ডায়েটে পরিবর্তন আনা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০