অনলাইন ডেস্ক
২০ জুন ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে ওই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৮ হাজার ৪৬০ টাকা বিক্রি হয়। শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।
শনিবার সকালে জেলে কবির মন্ডল মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে হালিম সরদারের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি শাহজাহান শেখ ক্রয় করেন।

জেলে কবির মন্ডল বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ মাছ তেমন নাই। হঠাৎ দুই একটা ইলিশ মাছ পদ্মায় ধরা পড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ ধরার জাল ফেলার পর শনিবার ভোরে চরসিলিমপুর এলাকায় জালে দুইটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় ইলিশের ওজন হয় ১ কেজি ৮০০ গ্রাম। আড়তে মাছটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৬০ টাকায় বিক্রি করেছি।

ফেরিঘাটের শাকিল সোহান ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় তেমন বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। শনিবার হালিম সরদারের আড়ত থেকে বড় আকারের একটি ইলিশ মাছ ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি দিনাজপুরের পার্বতীপুর বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুর উল হক বলেন, পদ্মায় ইলিশ সম্পদ বিভিন্ন কারণে কমে আসছে। তবে জেলা মৎস্য অফিস ইলিশ রক্ষায় কাজ করে করে যাচ্ছেন। পদ্মায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে ওই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৮ হাজার ৪৬০ টাকা বিক্রি হয়। শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।

শনিবার সকালে জেলে কবির মন্ডল মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে হালিম সরদারের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি শাহজাহান শেখ ক্রয় করেন।

জেলে কবির মন্ডল বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ মাছ তেমন নাই। হঠাৎ দুই একটা ইলিশ মাছ পদ্মায় ধরা পড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ ধরার জাল ফেলার পর শনিবার ভোরে চরসিলিমপুর এলাকায় জালে দুইটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় ইলিশের ওজন হয় ১ কেজি ৮০০ গ্রাম। আড়তে মাছটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৬০ টাকায় বিক্রি করেছি।

ফেরিঘাটের শাকিল সোহান ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় তেমন বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। শনিবার হালিম সরদারের আড়ত থেকে বড় আকারের একটি ইলিশ মাছ ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি দিনাজপুরের পার্বতীপুর বিক্রি করে দিয়েছি।জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুর উল হক বলেন, পদ্মায় ইলিশ সম্পদ বিভিন্ন কারণে কমে আসছে। তবে জেলা মৎস্য অফিস ইলিশ রক্ষায় কাজ করে করে যাচ্ছেন। পদ্মায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০