অনলাইন ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫ জন

বিএনপির হাত ধরেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হবে: শামা ওবায়েদ

 সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে জাতীয় সংসদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যে প্রমাণ করেছে—তারা যা বোঝে, যা বলে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখায়। ‘জুলাই সনদ’ও বিএনপির হাত ধরেই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হবে।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে শামা ওবায়েদ বলেন, আমি জুলাইয়ের যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাদের স্যালুট জানাই। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি বলতে চাই, বিএনপির সরকার হবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সরকার—নারীদের সরকার, ভাইদের সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সরকার।

নিজ দলের ত্যাগী কর্মীদের স্মরণ করে তিনি বলেন, আজ যখন আমরা এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছি, তখন আমাদের দলের অনেক ত্যাগী কর্মী, যারা জীবন দিয়েছেন বা গুম হয়েছেন, তারা আমাদের মাঝে নেই। তাদের অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ সব ধর্মগুরুর জন্য ভাতা চালু করা হয়েছে। অচিরেই সারা দেশের প্রতিটি ইউনিয়নে তা বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রমও শুরু হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশেষ অতিথি  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদারেস আলী ইছা প্রমুখ।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আবু-জাহের।

সভা শেষে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০