স্পোর্টস ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর জন্ম ও বেড়ে ওঠার স্থান মাদেইরার ঐতিহাসিক ফুঞ্চাল ক্যাথেড্রালে ধর্মীয় রীতিতে বিয়ের আয়োজন করা হয়েছে। পাঁচ শতাব্দীরও বেশি পুরোনো এই গির্জাটি এরই মধ্যে বিশেষ দিনের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কাছাকাছি অবস্থিত পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলও প্রস্তুত করা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ অতিথিদের জানিয়েছে, শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রায় নয় বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন রোনালদো ও জর্জিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনা তাদের হাতের একটি ছবি প্রকাশ করেন, যেখানে তার আঙুলে দেখা যায় হীরাখচিত একটি আংটি। ওই আংটির মূল্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হয়েছে।

ছবির সঙ্গে জর্জিনা লিখেছিলেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই নয়, আমার প্রতিটি জীবনেই।”

এর আগে রোনালদো একাধিকবার জানিয়েছিলেন, সঠিক সময় এলেই তিনি বিয়ে করবেন। তবে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাটি ছিল বেশ আবেগঘন।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, এক ঘনিষ্ঠ বন্ধু তাকে আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরামর্শ দেন। ঠিক সেই সময় তাদের দুই ছোট মেয়ে বাবাকে বলে ওঠে, “বাবা, মাকে আংটিটা দাও এবং তাকে বিয়ের প্রস্তাব দাও।”

সন্তানদের সেই কথাকেই বিশেষ মুহূর্ত হিসেবে গ্রহণ করেন রোনালদো। এরপর আর দেরি না করে সেখানেই জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন তিনি।

দীর্ঘ প্রেম, পরিবার ও পাঁচ সন্তানের বন্ধনের পর এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত এই জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০