নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা, সংসদে অর্থমন্ত্রীর তথ্য

খেলাপি ঋণ কমিয়ে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর ওপর জোর; সরকারের মোট ঋণ ২২ লাখ কোটি টাকার বেশি


দেশের রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকায় পৌঁছেছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

রোববার সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার-এর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩১ মে পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) ডাটাবেজে জমা দেওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলো হলো—অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চ হার কমানো এখন অত্যন্ত জরুরি।

সরকারের মোট ঋণ ২২ লাখ কোটি টাকার বেশি

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রছুল-এর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা।

এর মধ্যে—

  • বৈদেশিক ঋণ: ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা
  • অভ্যন্তরীণ ঋণ: ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি টাকা

বৈদেশিক ঋণ পরিশোধে ৪.৬৫ বিলিয়ন ডলার

জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৫–২৬ অর্থবছরে সরকার মোট ৪ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

এর মধ্যে—

  • মূল ঋণ (আসল): ৩ বিলিয়ন ডলার
  • সুদ: ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার

বকেয়া শুল্ক-কর ২৫ হাজার কোটি টাকার বেশি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি-র প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে আমদানিকৃত পণ্যের বিপরীতে বকেয়া শুল্ক-করাদির পরিমাণ ২৫ হাজার ৫০৪ কোটি টাকা।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর বকেয়া ৩ হাজার ৯১২ কোটি টাকার মধ্যে চলতি বছরের জুন পর্যন্ত ৫৯০ কোটি টাকা আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ঋণ আদায় জোরদার এবং রাজস্ব আহরণ বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের

দুই-তিন দিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী

কার্টার থেকে ট্রাম্প— কেন বারবার ইরানকে বুঝতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র?

ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন প্রবীণ নেতা গোলাম রব্বানী

‘নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল’: বিতর্কিত ভিডিও নিয়ে শামারুহ মির্জার মন্তব্য

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ, ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু

মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, রাতেই বাড়ছে গ্যাস সরবরাহ

‘মোদি সরকার দুর্বল হয়েছে, দাবি মানা না হলে আরও বড় আন্দোলন’: সোনাম ওয়াংচুকের সতর্কবার্তা

‘ম্যাডাম যুবলীগ’ যুথি: পদবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও বিতর্কের দীর্ঘ অভিযোগ

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতি’র অভিযোগ, ওয়াকআউট করলেন আখতার হোসেনরা

১০

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে ৬ হত্যাকাণ্ড: হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১১

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

১৩

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

১৪

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

১৫

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

১৭

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

১৯

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

২০