অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে আঁকা ছবিটি শেয়ার করে একটি আবেগঘন ক্যাপশন লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আমি মেসির একটা ছবি আঁকবো, এটা দেখে সকল মেসি ভক্ত খুশি হতে পারে!!! আঁকলাম… প্রিয় খেলোয়াড় বলে কথা!!!’পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক মেসি ভক্ত ছবিটির প্রশংসা করেন এবং অভিনেতার এই ভিন্নধর্মী প্রকাশভঙ্গিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। কেউ কেউ মন্তব্য করেন, প্রিয় তারকার প্রতি এমন ভালোবাসা প্রকাশ সত্যিই অনুপ্রেরণাদায়ক।
অভিনেতা ও পরিচালক কচি খন্দকারও আর্জেন্টিনার ফুটবল ও মেসির ভক্ত। তিনি মন্তব্য করেছেন, ‘দার্শনিক মেসি – ফুটবলের এলিয়েন’।
মন্তব্য করুন