অনলাইন ডেস্ক
১৮ জুন ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

ফরিদপুরের ভাঙ্গায় দুই বালতি (২০ কেজি) দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে ইরানের সমর্থক হলেন দুই যুবক।

বুধবার (১৭ জুন) বিকালে সরকারি কে.এম কলেজ মাঠে দুধ দিয়ে গোসল করার এ ঘটনা ঘটে। এ সময় তাদের ইরানের পতাকা দিয়ে বরণ করে নেওয়া হয়।

তারা হলেন- ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সবুজ মাতুব্বর ও পৌরসদরের কাপুড়িয়া সদরদী এলাকার মো. ফরহাদ হোসেন।

এ বিষয়ে সবুজ মাতুব্বর বলেন, আমি ছোট বেলা থেকে ব্রাজিলের সমর্থক ছিলাম। আমাদের দেখলেই সবাই সেভেন আপ বলে অপমান করে। আর ব্রাজিল দলের ধারাবাহিক পারফরম্যান্স এতো বাজে কোথাও বুক ফুলিয়ে কথা বলতে পারি না। আর আমি দেখলাম, একজন মুসলিম হয়ে মুসলিম দলকে সমর্থন করা উচিত। তাই আমি ১০ কেজি দুধ দিয়ে গোসল করে এখন ইরানের সমর্থক হলাম।

ফরহাদ হোসেন বলেন, আমি বাসা থেকেই বের হলে বন্ধুরা বলে, সেভেন আপ, সেভেন আপ। চায়ের দোকানে চা চাইলে, চা না দিয়ে বলে সেভেন আপ খান। আমি আর এই দলে থাকতে চাই না। আজকে থেকে আমি ব্রাজিল দলের সমর্থন ত্যাগ করলাম। ১০ কেজি দুধ দিয়ে গোসল করে এখন ইরানের সমর্থক হলাম। তবে ভবিষ্যতে অন্য কোনো দলের সমর্থক হতে পারি।

ওই দুই যুবক উপস্থিত লোকদের নিকট শপথ বাক্য পাঠ করে ইরানের পতাকা জড়িয়ে ধরে সমর্থক হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০