বিনোদন ডেস্ক
১৪ জুন ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

মাঠেই করলেন চুমু, একসঙ্গে খেলা দেখলেন কেটি পেরি–ট্রুডো

যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমকাহিনি এখন আর কারও অজানা নেই। দুজনেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন সম্পর্কের কথা। ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। মন্ট্রিয়লে একসঙ্গে ঘোরাফেরা এবং পরে একটি রেস্তোরাঁয় দেখা যায় এই প্রেমিকযুগলকে।

এরপর বেশ কিছু অনুষ্ঠানে কেটি-জাস্টিনের যুগলবন্দী উপস্থিতি তাঁদের প্রেমচর্চা উসকে দিয়েছে। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করেন গায়িকা।

পিপল ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে কেটি পেরি জাস্টিন ট্রুডোর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। সম্পর্কে সিলমোহর দেওয়ার পর নিউইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে পেরির মিউজিক ভিডিও ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর–লাইভ ফ্রম প্যারিস’-এর প্রিমিয়ারে প্রথমবার জনসমক্ষে রেড কার্পেটে হেঁটেছিলেন।

এবার লস অ্যাঞ্জলেসে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানেও লাইমলাইট ছিনিয়ে নিলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো।

ফিফা বিশ্বকাপ ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে গ্ল্যামারের ছড়াছড়ি, সে কথা বলার অবকাশই রাখে না। আর সেই গ্ল্যামারে বাড়তি মাত্রা যোগ করলেন এই প্রেমিকযুগল। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রোফোন হাত নিয়েই পপুলার ‘ওয়ান্ডার’-এ ঝড় তুললেন গায়িকা। তাঁকে সঙ্গ দিতে এগিয়ে আসে দশ বছরের খুদে নরওয়ের শিল্পী টিয়াস লুকার, যে এই গানের শুরু আর শেষ লাইনে কণ্ঠ দিয়েছে।

সিলভার গাউনে ‘ওয়ান্ডার’ গানে কেটি পেরির পারফরম্যান্স বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনুষ্ঠান শেষ হতেই দৌড়ে গিয়ে প্রেমিক ট্রুডোকে জড়িয়ে ধরেন। এরপরই মাঠেই চুম্বন করেন এই প্রেমিকযুগল। সেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ, এবারই প্রথম প্রকাশ্যে চুম্বন করতে দেখা গেল তাঁদের। পরে হাতে হাত রেখে গ্রুপ ডি–র ম্যাচ উপভোগ করেছেন দুজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০