আন্তর্জাতিক ডেস্ক
৭ জুন ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

অবশেষে ‘তাকেই’ বিয়ে করলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য পিটার

ব্রিটিশ রাজপরিবারে এসেছে নতুন আনন্দের উপলক্ষ। রাজা তৃতীয় চার্লসের ভাগনে এবং প্রিন্সেস অ্যানের পুত্র পিটার ফিলিপস বিয়ে করেছেন হ্যারিয়েট স্পার্লিংকে। যিনি পেশায় একজন এনএইচএস নার্স। গ্লুচেস্টারশায়ারের কেম্বল গ্রামের অল সেইন্টস চার্চে পারিবারিক ও ব্যক্তিগত আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই রাজকীয় বিয়ে।

যে গ্রামে প্রথম পরিচয়, সেই কেম্বলকেই বিয়ের স্থান হিসেবে বেছে নেন পিটার ও হ্যারিয়েট।

বৃষ্টিস্নাত দিনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা চার্লস, রানী ক্যামিলা। চার্চে পৌঁছানোর সময় উপস্থিত মানুষ করতালি ও উচ্ছ্বাসে তাদের স্বাগত জানান।

বিয়েতে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম, প্রিন্সেস ক্যাথরিন, জারা টিন্ডাল, মাইক টিন্ডাল, ডিউক ও ডাচেস অব এডিনবরা, প্রিন্সেস ইউজেনি, প্রিন্সেস বিট্রিসসহ রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।

কনে হ্যারিয়েট গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই চার্চে পৌঁছান। তখন চারপাশে হিপ হিপ হুররে ধ্বনি শোনা যায়। ব্রাইডসমেড হিসেবে ছিলেন পিটারের দুই কন্যা সাভানা, ইসলা এবং হ্যারিয়েটের কন্যা জর্জিনা। বৃষ্টির কারণে অনেককেই ছাতা নিয়ে চার্চে প্রবেশ করতে দেখা যায়।

পিটার ফিলিপস এবং হ্যারিয়েট স্পার্লিং ২০২৪ সালে সম্পর্কে জড়ান। এর আগে ২০২০ সালে পিটারের প্রথম স্ত্রী অটাম কেলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। ২০২৫ সালের আগস্টে তারা বাগদানের ঘোষণা দেন।

বিয়ের দিনটি ছিল এপসম ডার্বি ঘোড়দৌড়ের দিনও। ফলে অনুষ্ঠান শেষে রাজা চার্লস ও রানী ক্যামিলা রেসকোর্সে যোগ দেন এবং বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন।

এই বিয়েকে কেন্দ্র করে কেম্বল গ্রামের মানুষের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস ধরেই প্রস্তুতি চলছিল। চারপাশ পরিষ্কার করা থেকে শুরু করে চার্চের ঘণ্টা বাজানোর অনুশীলনও করা হয়েছে।

বর্তমানে ৪৮ বছর বয়সী পিটার ফিলিপস ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় ১৯তম স্থানে রয়েছেন।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০