নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

দুই যুগের অপেক্ষার অবসান, স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে নেমেছে ২০০ পরিবারের গ্রাম

স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও একটি চলাচলযোগ্য সড়কের অভাবে দীর্ঘদিন অবর্ণনীয় দুর্ভোগে ছিলেন নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বাঁশদাহ বর্মতলপাড়া গ্রামের প্রায় ২০০টি পরিবার। জনপ্রতিনিধিদের একের পর এক আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ না থাকায় অবশেষে নিজেরাই স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণে নেমেছেন গ্রামের মানুষ।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত গ্রামটিতে যাতায়াতের কোনো উপযুক্ত রাস্তা নেই। ফলে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও অসুস্থ রোগীদের কাদা-পানি, ঝোপঝাড় এবং সরু আইল পেরিয়ে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।

গ্রামবাসীরা জানান, রাস্তার অভাবে অনেকেই এই গ্রামে বিয়ের সম্পর্ক করতেও অনীহা প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে সড়ক নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

অবশেষে দুর্ভোগের অবসানে স্থানীয় ২০ জন জমির মালিক স্বেচ্ছায় জমি ছেড়ে দিলে গ্রামবাসী একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। তবে তারা জানান, এই কাঁচা রাস্তা স্থায়ী ও টেকসই করতে সরকারি সহায়তা এখন সবচেয়ে জরুরি।

স্থানীয় বাসিন্দা স্বপন রায়মিনতি রানী বলেন, প্রায় তিন দশক ধরে তারা অবহেলার শিকার। ভোটের সময় জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও পরে আর কেউ খোঁজ নেন না।

এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, দীর্ঘদিনের এ দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাবাসীর পাশে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০