নিজস্ব প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতি’র অভিযোগ, ওয়াকআউট করলেন আখতার হোসেনরা

প্রামাণ্যচিত্রে গুরুত্বপূর্ণ ঘটনা বাদ দেওয়ার অভিযোগ; শহীদ পরিবার ও এনসিপি নেতাদের প্রতিবাদ, অনুষ্ঠান বর্জন


ঢাকা: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারের আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সচেতনভাবে বাদ দিয়ে অসম্পূর্ণ ও বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় শহীদ পরিবারের সদস্য এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।

অনুষ্ঠান থেকে বেরিয়ে একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় প্রামাণ্যচিত্রে জুলাই অভ্যুত্থানের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরা উচিত ছিল। কিন্তু সেখানে আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো উপেক্ষা করা হয়েছে।

তার অভিযোগ, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ঐতিহাসিক সমাবেশ এবং সেখান থেকে ঘোষিত ‘এক দফা’ দাবির বিষয়টি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে তারেক রহমানের একটি অনলাইন বক্তব্যকে ‘এক দফা’ ঘোষণার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আখতার হোসেন আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান প্রামাণ্যচিত্রের ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করলেও তার ধারণা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সচেতনভাবেই অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর উপস্থাপনা করেছেন।

প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় শহীদ পরিবারের সদস্য ও এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান। অভিযোগ রয়েছে, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলাকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের একটি মন্তব্য এবং তার অনুসারীদের আচরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এনসিপি নেতারা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান বর্জন করে ওয়াকআউট করেন।

এদিকে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামও ঘটনার তীব্র সমালোচনা করেন। তার দাবি, পুরো অনুষ্ঠানটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচির মতো মনে হয়েছে। তিনি অভিযোগ করেন, অভ্যুত্থানের মূল নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো উপেক্ষা করে নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। প্রতিবাদ জানালে এনসিপি নেতাদের ওপর প্রতিমন্ত্রীর অনুসারীরা চড়াও হন বলেও দাবি করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতি’র অভিযোগ, ওয়াকআউট করলেন আখতার হোসেনরা

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে ৬ হত্যাকাণ্ড: হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

১০

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

১১

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১২

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১৩

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৫

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৬

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৭

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৮

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৯

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০