বিনোদন ডেস্ক
১৫ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

স্ত্রী সঙ্গীতার কাছেই কি ফিরছেন থালাপতি বিজয়?

তামিল চলচ্চিত্রের সুপারস্টার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের সংসার কি সত্যিই ভাঙছে, নাকি আবার এক হচ্ছেন তারা? গত কয়েক মাস ধরে এই সুপারস্টারের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অন্ত নেই। টলিউড থেকে বলিউড, সব মহলের নজর ছিল তাদের টালমাটাল সম্পর্কের দিকে। আইনি লড়াই নয়, বরং সব মান-অভিমান ভুলে আবার তারা এক ছাদের নিচে আসতে চলেছেন বলে জানা গেছে।

একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বিজয় ও সঙ্গীতার মধ্যে বিরাজমান সমস্যা সমাধানের জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

এ ছাড়া শোনা যাচ্ছে, বিজয়ের মা শোভা চন্দ্রশেখর দুই পরিবারের মধ্যে যোগাযোগ স্থাপন করে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। যদিও এসব তথ্যের কোনো নিশ্চিত প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীতাকে অনুপস্থিত দেখা যাওয়ায় দম্পতির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এর মধ্যে বিজয়ের রাজনৈতিক কর্মকাণ্ডও বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে। জানা যায়, চলতি বছরের শুরুতেই তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন, যেখানে পারস্পরিক মতপার্থক্যের বিষয় উল্লেখ করা হয়। তবে এ নিয়ে বিজয় বা সঙ্গীতা কেউই প্রকাশ্যে কিছু জানাননি।

বর্তমানে বিবাহবিচ্ছেদের মামলার শুনানি ঘিরে আজ ১৫ জুন আদালতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা চলছে। একইসঙ্গে আলোচনার ধরনেও পরিবর্তন এসেছে বলে জানা যাচ্ছে আগের বিরোধের জায়গায় এখন সমঝোতার সম্ভাবনা খোঁজা হচ্ছে। এর ফলে আদালতের বাইরে সমঝোতার জল্পনাও তৈরি হয়েছে।

উল্লেখ্য, সঙ্গীতা শ্রীলঙ্কার তামিল পরিবার থেকে আসা এবং লন্ডনে বেড়ে ওঠা। তিনি ১৯৯৯ সালের আগস্ট মাসে বিজয়কে বিয়ে করেন এবং সবসময়ই ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রেখেছেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে জেসন সঞ্জয় ও দিব্যা সাশা।

সব মিলিয়ে অনুরাগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে যে, হয়তো সম্পর্ক ভাঙার পথে না গিয়ে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে পারেন তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আদালতের শুনানির পরই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০