বিনোদন ডেস্ক
৯ জুন ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

সমালোচনার জবাব দিলেন নাজনীন নীহা

ঈদের নাটকগুলোর মধ্যে একটি ‘মায়া পাখি’। যা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। নাটকের গল্প, ভাবনা ও শিল্পীদের অভিনয় নিয়ে যেমন প্রশংসা হচ্ছে তেমনই কেউ কেউ আবার এর সমালোচনাও করছেন। নেটিজেনদের একটি অংশ মনে করছেন নাটকে কর্মজীবী নারীদের নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ‘মায়া পাখি’র মায়া চরিত্রে রূপদানকারী নাজনীন নীহা।

অভিনেত্রী মনে করেন, সমাজে এরকম ঘটনা ঘটছে। তা-ই তুলে ধরা হয়েছে নাটকে। নীহার কথায়, ‘বাস্তবে এরকম ঘটনা অনেক আছে। গল্পের প্রয়োজনে সেগুলোই তুলে ধরা হয়েছে। অবাস্তব কিছু দেখানো হয়নি। খারাপ কিছুও উপস্থাপন করা হয়নি। দর্শকদের জন্য শিক্ষণীয়ও বলতে পারেন। কেননা খারাপ কিছুর ফল কখনও ভালো আসে না। নাটকটি দেখে তারা এটা বুঝতে পারবেন।’

এদিকে নাটকটি নিয়ে প্রশংসার দিকটিও চোখে পড়েছে নায়িকার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্ভব হয়েছে অপূর্ব ভাইয়া (জিয়াউল ফারুক অপূর্ব) ও সৌখিন ভাইয়ার (জাকারিয়া সৌখিন) জন্য। এটা এভাবে করো, ওটা ওভাবে করো- ওনারা প্রত্যকটি জিনিস এরকম ধরে ধরে বলে দিয়েছেন। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি। আগেও বলেছি, আমি শিখছি। এটা আমার শেখার সময়। এখনও নিজেকে নতুন মনে করি। সবাই পছন্দ করছে শুনে ভালো লাগছে। আরও ভালো করার চেষ্টা করব।’

বলা দরকার, ‘মায়া পাখি’র পরিচালক জাকারিয়া সৌখিন। নীহার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। গল্প ভাবনাও অভিনেতার। এরইমধ্যে ইউটিইউবে ঝড় তুলেছে নাটকটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০