বিনোদন ডেস্ক
৫ জুন ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

নায়িকার বাসায় কোটি টাকার চুরি! আংশিক স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩

ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে। রাজধানীর মণিপুর এলাকায় অবস্থিত তার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা স্বর্ণে র গয়না, নগদ অর্থ ও দামি ঘড়ি চুরি করে নিয়ে গেঠে। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।

ববি জানান, গত ২৭ মে কাফরুল থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, এটি ছিল সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধীদের কাজ। তারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যেই লুট করে নিয়ে যায়।

ববি আরও জানান, ঈদের আনন্দ তার জীবনে গভীর বেদনার কারণ হয়ে এসেছে। দুর্বৃত্তরা তার প্রয়াত বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং বেশ কয়েকটি দামি ঘড়ি চুরি করে নিয়ে গেছে। এসবের সঙ্গে শুধু আর্থিক মূল্য নয়, জড়িয়ে ছিল বহু স্মৃতি, আবেগ ও পরিবারের ভালোবাসা।

চুরির ঘটনায় ফারুক নামের এক ব্যক্তিকে তার স্ত্রীসহ গ্রেফতার করা হয়েছে বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত প্রায় ৪ ভরি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তবে এখনো চুরি যাওয়া অধিকাংশ স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার হয়নি বলে জানান ববি।

বাকি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র দ্রুত উদ্ধারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

এদিকে পুলিশের কাছে দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, স্বর্ণালংকার, দামি ঘড়ি ও নগদ টাকাসহ চুরি যাওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০