বিনোদন ডেস্ক
২৪ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

‘মালিক’-এর ট্রেলারে আধিপত্য-ক্ষমতার লড়াইয়ের ইঙ্গিত

ঢালিউড নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদে মুক্তি পাচ্ছে। দুটি পোস্টার প্রকাশ্যের পর সিনেমাটির ট্রেলার এলো আজ সন্ধ্যায়, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।

সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন ঘরানার ‘মালিক’-এ দেখা যাবে এক জেদি মানুষের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি। সেই ‘মালিক’ চরিত্রেই অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্নধর্মী অ্যাকশন অবতারে। চরিত্রটির জন্য তিনি নিয়েছেন মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ।২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে অন্য সব সংলাপের মত আরিফিন শুভর একটি সংলাপ দর্শকদের বেশ চমকে দিয়েছে, তা হল- ‘আই অ্যাম নট ব্যাড বয়, আই অ্যাম সাইকো।’ এছাড়া ট্রেলারের বিভিন্ন সংলাপে ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে।

অন্য একটি সংলাপে বলা হয়, ‘দেশি বিদেশি জাহাজ মাল ঘাটে ঢুকবে, সবকিছুর ওপর কন্ট্রোল থাকবে”। এমন সংলাপে স্পষ্ট যে, সিনেমার কাহিনী হয়তো কোনো বন্দর বা ঘাটের অন্ধকার জগৎ ও সেখানকার একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

এর পাশাপাশি অভিনেত্রী মিমকেও এ সিনেমায় একদম নতুন ও চমকপ্রদ একটি চরিত্রে আবিষ্কার করেছেন পরিচালক সাইফ চন্দন। যাকে লেডিসুপারস্টার হিসেবে দেখা যাবে পর্দায়।

নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘অ্যাকশন সিনেমা হলেও এতে আবেগ, সম্পর্ক আর দারুণ একটি গল্প আছে। শিল্পীরা অসাধারণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে। আমরা বিশ্বাস করি ঈদে দর্শক উপভোগ করার মতো একটি সিনেমা পাচ্ছেন।’

সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০