Infinity Bangla TV
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

বিদেশি বায়ারদের নিরাপদ ভ্রমণ ও আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি

রফতানিমুখী শিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেন ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সেই সঙ্গে বিদেশি বায়ারদের নিরাপদ ভ্রমণ ও দেশের গার্মেন্ট শিল্পের প্রতি তাদের আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। বায়িং হাউজ খাত বাঁচাতে বিজিবিএর এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।‘সংকটের মুখে দেশের তৈরি পোশাক খাত: অস্তিত্ব রক্ষার লড়াই’ শীর্ষক এই সম্মেলনে বিজিবিএ প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন বলেন, পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান আজ বিশ্বে দ্বিতীয় এবং এ যাত্রায় বায়িং হাউজ উদ্যোক্তাদের ভূমিকা অনস্বীকার্য। বৈশ্বিক মন্দা, অভ্যন্তরীণ নীতিগত সীমাবদ্ধতা এবং উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে গার্মেন্ট শিল্প আজ টিকে থাকার সংগ্রামে লিপ্ত।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সুতার মূল্য হ্রাস পেলেও বাংলাদেশে সুতার ক্রমাগত মূল্য বৃদ্ধি এবং রফতানিমুখী শিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় গত ১২ জানুয়ারি যে পদক্ষেপ নিয়েছে সেটি তৈরি পোশাক শিল্পকে ক্রমাগত সংকটমুখী করে তুলেছে। যার ফলে তৈরি পোশাক শিল্প একটি অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হয়েছে। সুতা আমদানির ক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউজের সুবিধা প্রত্যাহার না করে দেশীয় উৎপাদন শিল্প রক্ষার্থে তৈরি পোশাক রফতানি শিল্পের সঙ্গে যুক্ত সব স্টোকহোল্ডারের মতামতের ভিত্তিতে যৌক্তিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিজিবিএ।

বিজিবিএ সভাপতি বলেন, বিদেশি ক্রেতাদের বাংলাদেশ ভ্রমণে অনিশ্চয়তা ও নিরাপত্তার অভাব ব্যবসায়িক বিনিয়োগ ও রফতানি প্রবাহকে প্রভাবিত করছে। এ পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এবং উৎপাদনের চাকা চলমান রাখতে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। রাজনৈতিক অস্থিরতা, মব ও নিরাপত্তাহীনতার কারণে বিদেশি বায়াররা নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এ কারণে ২০২৬ সালের বহু অর্ডার মুভ হয়ে অন্য দেশে চলে যাচ্ছে। এমতাবস্থায় নির্বাচনি সময়েও শিল্প বান্ধব ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বিজিবিএর পক্ষ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি সরবরাহ নিয়ে ‘শঙ্কা’, বিকল্প উৎসের সন্ধান

ইরানের নতুন নেতৃত্বে পছন্দের তিনজন আছেন: ট্রাম্প

আয়াতুল্লাহ আলী খামেনিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন

ইফতারে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টারা

পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’ ও রক্তক্ষয়ী সংঘাতের চিত্র

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৫ জন

ঢাকাসহ দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

সিরাজগঞ্জে সরকারী গাছ কর্তন ও অবৈধভাবে পুকুরের মাটি কাটার অভিযোগ

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ইরানের ওপর হামলার ঝুঁকি নিয়ে ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা

১০

রোজা এলেই প্রাণ ফিরে পুরান ঢাকায়, চকবাজারে চার শতাব্দীর ইফতার উৎসব

১১

বেশি ফাইবার মানেই সুস্বাস্থ্য নয়, হজমের সমস্যায় হতে পারে হিতে বিপরীত

১২

অপরাধ-মানসিকতা তৈরির ভয়ংকর ফাঁদ ‘অ্যালগরিদম’

১৩

রোজায় বাড়তি ক্যালরির খাবার নয়, বেছে নিন পুষ্টিকর খাবার

১৪

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

১৫

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

১৬

কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেফতার

১৭

এক টাকার ইফতার বিক্রি!

১৮

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

১৯

‘কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার’—সুন্দর দিন কি ফিরে আসবে?

২০