আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

বাঁচতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

ইরানে মার্কিন বিমান হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। ওয়াশিংটনের এই পদক্ষেপের জবাবে ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে বারবার পরাজিত হয়েও যুক্তরাষ্ট্র ইরানের সংকল্প পরীক্ষা করার দুঃসাহস দেখিয়েছে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো হামলা বা হুমকির দাঁতভাঙা জবাব দেবে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, যদি নিরাপদ থাকতে চান, তবে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাস ঘাটলে বহিরাগত অনুপ্রবেশকারীদের করুণ পরিণতির বহু অধ্যায় দেখা যাবে।

এই উত্তেজনার সূত্রপাত মূলত একটি মার্কিন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ঘটনার পর ‘অত্যন্ত শক্তিশালী’ জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন। এরপরই মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালায়।

অবশ্য উদ্ভূত পরিস্থিতির মধ্যেই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি আল-জাজিরাকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ভেঙে পড়া মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটিকে ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানায়নি। তবে এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে।

সূত্র: প্রেস টিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০