আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

হরমুজে কড়াকড়ি বাড়াল ইরান, জাহাজ চলাচলে সতর্কবার্তা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিজেদের কর্তৃত্ব আরও জোরালোভাবে তুলে ধরে বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে।

পাশাপাশি যাত্রা শুরুর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমোদন গ্রহণের বিষয়টিকে বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইরান সতর্ক করে বলেছে, নির্ধারিত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিধিনিষেধ লঙ্ঘনের পরিণতি ‘গুরুতর ও অনাকাঙ্ক্ষিত’ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এদিকে হরমুজ প্রণালি এলাকায় মোতায়েন থাকা বিদেশি সামরিক বাহিনীর প্রতিও কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, প্রণালির ব্যবস্থাপনা কিংবা সামুদ্রিক চলাচলে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তার ‘যথাযথ ও দৃঢ় জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি।

বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০