বিশ্ব ফুটবলের ইতিহাসে একের পর এক রেকর্ড ভাঙা-গড়ার নাম লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম উজ্জ্বল করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর ১৫ গোলের রেকর্ড ভেঙে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে পৌঁছে গেছেন তিনি।
ম্যাচ শেষে রেকর্ড স্পর্শ করার অনুভূতি জানাতে গিয়ে আবেগঘন প্রতিক্রিয়া দেন মেসি। তিনি বলেন, ‘এত বড় বড় কিংবদন্তিদের সঙ্গে একই তালিকায় থাকতে পারা আমার জন্য বিরাট সম্মানের। বিশেষ করে রোনালদো নাজারিওর মতো একজন ফুটবলারের নামের পাশে নিজের নাম দেখতে পারা সত্যিই গর্বের।
ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোকে স্মরণ করে মেসি আরো বলেন, ‘তিনি সর্বকালের সেরাদের একজন। আমি ছোটবেলায় তার খেলা দেখে মুগ্ধ হতাম। তবু তিনি তালিকার এক নম্বরে নেই। এটা দেখলেই বোঝা যায় বিশ্বকাপের ইতিহাস কতটা সমৃদ্ধ এবং এখানে কত বড় বড় খেলোয়াড় খেলেছেন।
তার মতো একজন কিংবদন্তির সঙ্গে তুলনা হওয়াটাও আমার জন্য বিশেষ কিছু।’ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসি বলেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি। ছোটবেলা থেকেই এই খেলাটাই আমার জীবন। যখন আমি নিজেকে ভালো অবস্থায় অনুভব করি, তখন মাঠে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি।
ফুটবল এখনো আমাকে আগের মতোই আনন্দ দেয়।’
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে শুধু ক্লোসার রেকর্ডই স্পর্শ করেননি মেসি, বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও নিজেকে এগিয়ে নিয়েছেন। এখন বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড গড়তে মেসির প্রয়োজন আর মাত্র একটি গোল। আর সেই লক্ষ্য পূরণ করতে পারলে বিশ্ব ফুটবলের ইতিহাসে আরো একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ
১
মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী
২
মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে
৩
পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা
৪
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
৫
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি
৬
ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা
৭
ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ
৮
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন
৯
বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
১০
ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ
১১
৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে
১২
জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত
১৩
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী
১৪
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা
১৫
একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা
১৬
ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে
১৭
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী
১৮
সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ
১৯
যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান