মরক্কোর ফুটবলারদের পারফরম্যান্স বিশ্বমঞ্চে কতটা উজ্জ্বল, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এবার আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রতিপক্ষ আলজেরিয়ার খেলার ধরনের মধ্যে সেই মরক্কোরই প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন লিওনেল স্কালোনি।স্বভাবতই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষকে ভীষণ সমীহ করছেন আলবিসেলেস্তেদের এই মাস্টারমাইন্ড কোচ।
২০২২ সালের কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত সেই হারের ক্ষত এখনো ভোলেননি স্কালোনি। চার বছর আগের সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত বিশ্বজয় করলেও, এবার আর কোনো রকম অসতর্কতার সুযোগ দিতে চান না তিনি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে তাই ভীষণ সতর্ক আর্জেন্টিনা বস।
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু হচ্ছে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল সাতটায় । ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রশংসায় মেতে ওঠেন স্কালোনি।
আলজেরিয়াকে সমীহ করে স্কালোনি বলেন, ‘তারা দুর্দান্ত একটি দল, যাদের আক্রমণভাগে দ্রুতগতির খেলোয়াড় আছে। দলটির ব্যাপারে সতর্ক থাকা এবং তাদের সম্মান করা উচিত।
তারা পরিস্থিতি কঠিন করে তুলবে।’আলজেরিয়ার খেলার ধরনকে মরক্কোর সঙ্গে তুলনা করে আর্জেন্টিনা কোচ আরও যোগ করেন, ‘মরক্কোর মতোই প্রতিদ্বন্দ্বী আলজেরিয়া। তারা একইভাবে খেলে, তাদের দারুণ সব খেলোয়াড় ও অসাধারণ একজন কোচ আছেন, যিনি তার দলকে খুব ভালোভাবে খেলান।’
অবশ্য প্রথম ম্যাচের আগে দলের ওপর বাড়তি কোনো চাপ তৈরি হতে দিতে চান না কাতার বিশ্বকাপজয়ী এই কোচ। দলের সবাই মানসিকভাবে বেশ নির্ভার আছে দাবি করে স্কালোনি বলেন, ‘গত বিশ্বকাপ থেকে আমরা জানি যে, প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও, তা নির্ণায়ক হয় না।
আমরা মানসিকভাবে শান্ত আছি যে, প্রথম ম্যাচেই সবকিছু শেষ হয়ে যায় না।’
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ
১
মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী
২
মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে
৩
পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা
৪
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
৫
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি
৬
ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা
৭
ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ
৮
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন
৯
বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
১০
ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ
১১
৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে
১২
জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত
১৩
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী
১৪
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা
১৫
একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা
১৬
ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে
১৭
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী
১৮
সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ
১৯
যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান