অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল : রেলমন্ত্রী

আগস্টে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী মাসে (জুলাই) নতুন কিছু কোচ দেশে আসবে। কোচগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।’

তিনি জানান, ‘চলতি বছরের আগস্টে নতুন করে দু’টি রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।

এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।’
মন্ত্রী বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রবিউল আলম বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির পাশাপাশি প্রকল্পটির ব্যাপক জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে এটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’

এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেলিম রেজা হাবিব, আবু তালেব মন্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মসূচি জামায়াত জোটের 

৬ জেলায় সেনা মোতায়েন

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

সিলেটে ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি আলেম ওলামাদের

আব্বাকে কখনো নতুন পাঞ্জাবি কিনতে দেখিনি : কনকচাঁপা

মনির খানের মা আইসিইউতে, সবার কাছে চাইলেন দোয়া

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে পাস দিতে বাধ্য নই

কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমলো তেলের দাম

১১

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

১২

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

১৩

ঝোপে মিলল স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৫

হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

১৬

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের সঙ্গে, রাশেদকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কাছে

১৭

‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

১৮

কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’

১৯

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

২০