অনলাইন ডেস্ক
২২ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

মনির খানের মা আইসিইউতে, সবার কাছে চাইলেন দোয়া

আজ (২১ জুন) জাগো নিউজের সঙ্গে আলাপকালে মায়ের অসুস্থতার বিষয়ে কথা বলেন মনির খান। তিনি জানান, শুক্রবার (২০ জুন) সন্ধ্যার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তার মা। এরপর পরিবারের সদস্যরা তাকে ঝিনাইদহের মহেশপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেন।

মনির খান বলেন, ‘আম্মা গতকাল সন্ধ্যার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর আমার ছোট ভাইরা বাড়ির পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলেন, এখন যশোর নিয়ে যান। পরে সেখানে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়।’

প্রথমদিকে পরিবারের সদস্যরা আশঙ্কা করেছিলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ভিন্ন তথ্য জানিয়েছেন।

মনির খান বলেন, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন। আজ বিকেল ৪টার দিকে রিপোর্টগুলো পাওয়ার পর ডাক্তাররা বোর্ড বসিয়ে দেখেছেন, তিনি কার্ডিয়াক অ্যাটাক করেননি। শরীরের ভেতরে কোনো ইনফেকশনের কারণে ব্যথা উঠতে পারে। পাশাপাশি তার রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।’

তিনি আরও জানান, চিকিৎসা দেওয়ার পর তার মায়ের অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

মায়ের বর্তমান অবস্থা সম্পর্কে মনির খান বলেন, ‘সেখানে চিকিৎসার পরে তার বেশ উন্নতি হয়েছে। আশা করছি আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।’

ব্যক্তিগত প্রসঙ্গে এই শিল্পী জানান, তার বাবা মারা যাওয়ার পর মা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। এখনো গ্রামেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

মনির খানের ভাষায়, ‘আব্বা মারা যাওয়ার পর আম্মা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। মা গ্রামে থাকেন। তিনি ঢাকায় আসতে চান না। আমার বাবাও গ্রাম ছেড়ে ঢাকায় আসতে চাইতেন না। গ্রামের বাড়িতে আমার দুই ভাইয়ের সঙ্গে থাকেন। আমি সময় পেলেই তাকে দেখতে যাই।’

সবশেষে মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই জনপ্রিয় গায়ক। তিনি বলেন, ‘আম্মার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক।

অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশকিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিচ্ছেন এই শিল্পী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মসূচি জামায়াত জোটের 

৬ জেলায় সেনা মোতায়েন

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

সিলেটে ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি আলেম ওলামাদের

আব্বাকে কখনো নতুন পাঞ্জাবি কিনতে দেখিনি : কনকচাঁপা

মনির খানের মা আইসিইউতে, সবার কাছে চাইলেন দোয়া

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে পাস দিতে বাধ্য নই

কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমলো তেলের দাম

১১

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

১২

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

১৩

ঝোপে মিলল স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৫

হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

১৬

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের সঙ্গে, রাশেদকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কাছে

১৭

‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

১৮

কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’

১৯

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

২০