অনলাইন ডেস্ক
১১ জুন ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ে না করেই ফিরে গেলেন চীনা যুবক

প্রেমের টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ার কুমারখালীতে ছুটে এসেছিলেন এক চীনা নাগরিক। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের প্রেমিকা ও এসএসসি পরীক্ষার্থী রিয়া আক্তারকে (১৮) বিয়ে করা। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় এবং আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত বিয়ে না করেই নিজ দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা গ্রামে এ চীনা নাগরিকের আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ মাস আগে অ্যাপসের মাধ্যমে কুমারখালীর রিয়া ও চীনা যুবক হাইশানের (৩৯) পরিচয় হয়।দুজনের মধ্যে পরিচয় ও কথাবার্তার এক পর্যায়ে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অবশেষে প্রেমের স্বীকৃতি দিতে বুধবার (১০ জুন) সকালের দিকে চীনের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাইশান। সেখান থেকে রিয়া ও তার পরিবারের লোকজন তাকে রিসিভ করে বিকেলে কুমারখালীর নিজ গ্রামে আনেন।

এ বিষয়ে রিয়া আক্তার জানায়, প্রায় ৭-৮ মাস আগে ‘বিটিএস’ অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাইশান বুধবার বিকেলে তাদের বাসায় আসে। তবে রিয়া এবার এসএসসি পরীক্ষার্থী। এজন্য তার বয়স কম থাকায় পরিবারসহ অনেকে বিয়েতে অসম্মতি জানায়।

রিয়া আরও জানায়, পরবর্তীতে হাইশান যদি আবার আসে তাহলে তাকে বিয়ে করতে চায় সে।

এদিকে বিয়ে না হওয়ায় হাইশান বৃহস্পতিবার দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

এ বিষয়ে মেয়ের মা বলেন, ওই ছেলের সঙ্গে আমার মেয়ের পরিচয় হওয়ার পর সে আমাকে বিষয়টি বলেছে। বুধবার সে বাংলাদেশে এসেছে। মেয়ের বয়স না হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে দিব না।

চীনা যুবক এম এ হাইশান বলেন, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেম। এসেছিলাম বিয়ে করে দেশে ফিরবো। কিন্তু কিছু সমস্যার কারণে বিয়েটা হচ্ছে না। তবে আমি দেড়বছর অপেক্ষা করবো আমার প্রিয়তমার জন্য।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, মেয়ে কেবল এসএসসি পরীক্ষার্থী, বয়স কম। এজন্য দুপুরে প্রশাসনের সহায়তায় চীনা যুবককে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি ঢাকায় চলে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানান, চীনা যুবককে প্রশাসনের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০