অনলাইন ডেস্ক
২৬ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

ছোট ভাইয়ের কোদালের আঘাতে মৃত্যু হয়েছে বড় ভাইয়ের

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই খুরশেদ আলমের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বেলা ১২টার দিকে এ উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সকালে বানিয়ারা উত্তরপাড়া গ্রামের কিতাব আলীর বড় ছেলে মৃত নুরুল ইসলামের বিল্ডিংয়ের ছাদে তার সহোদর দুই ছোট ভাই খুরশেদ আলম ও রমেজ মিয়া রুমে ধান শুকাতে দেয়। কিছু সময় পর হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা দুই ভাই ধানগুলো ছাদের মধ্যে জমায়েত করে ঢেকে রাখেন। বৃষ্টি বন্ধ হলে ছাদে জমে থাকা পানি খুরশেদ আলম পরিষ্কার করতে থাকেন। এসময় ছোট ভাই রমেজ মিয়া তার ধানে পানি যাওয়ার অজুহাত তুলেন।এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে রমেজ মিয়া বড় ভাই খুরশেদ আলমকে কোদাল দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। পরে তিনি লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০