শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে উদ্ধারে নেমে একে একে পরিবারের আরও ৩ তিনজন মারা যান। কূপটি আনুমানিক ৯-১০ ফুট গভীর।
মন্তব্য করুন