অনলাইন ডেস্ক
১৮ জুন ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

ভারত ও মিয়ানমার সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত পরিস্থিতি ও অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারীদের চোরাচালান ও অপরাধের কুফল সম্পর্কে সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অপরাধীদের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার উদ্যোগও অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দেশের সীমান্ত এলাকা থেকে সব ধরনের অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিতভাবে কাজ করছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে দুর্গম ও স্পর্শকাতর এলাকায় নতুন বিওপি ও টিওবি স্থাপন করা হয়েছে এবং আরও স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এতে টহল কার্যক্রম আরও জোরদার হয়েছে এবং বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্ব কমানো সম্ভব হয়েছে।

এছাড়া দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তে ‘স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’ চালু করা হয়েছে। পার্বত্য সীমান্তে সীমান্ত সড়ক নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০