বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে মাত্র ১০০ দিনের বেশি হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সরকারকে অবশ্যই সময় দিতে হবে। তবে, তারা যেভাবে কাজ করছে তা দেখে তিনি অবাক। সবাইকে দেশের ভালোর জন্য কথা বলারও আহ্বান জানান তিনি।শিক্ষাখাত নিয়ে এ সংসদ সদস্য বলেন, ‘ইট ইজ সামথিং উই আর ভেরি ভেরি হ্যাপি উইথ। অ্যান্ড আই হোপ দ্যাট, উই মাস্ট অল এনশিওর ফার্স্ট অব অল…উই অল মাস্ট এনশিওর দ্যাট মানি কালেক্টেড ফ্রম দ্য রেভিনিউ মাস্ট বি ডিস্ট্রিবিউটেড প্রপারলি ইন দ্য রাইট প্লেসেস অ্যান্ড উই শুড এনশিওর দ্যাট দেয়ার ইজ নো পিলফারেজ (চুরি)। উই মাস্ট এনশিওর দ্যাট ওয়ার্ক ইজ কারেক্ট অ্যান্ড ইটস ডান প্রপারলি।’
আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে খুবই বৃহৎ এবং প্রশংসনীয় বলে উল্লেখ করেন জেবা আমিনা। তিনি জানান, এটি আগের বাজেটের চেয়ে ১৯ শতাংশ বেশি। বাজেটের বৈশিষ্ট্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘দ্য বাজেট সেন্টার্স অন ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি- দ্য রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। অ্যান্ড মেইন বাজেট স্পেশাল এমফাসিস ইজ অন বিয়িং গিভেন টু হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, এক্সপ্যান্ডিং ডিজিটাল সার্ভিসেস অ্যান্ড প্রমোটিং গ্রিন গ্রোথ।’
জেবা আমিনা বলেন, ‘ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, লার্নিং স্টার্টস অ্যাট এ ভেরি আর্লিয়েস্ট স্টেজ। আই অ্যাজ এ মন্টেসরি টিচার বিলিভ ফ্রম নট টু সেভেন, অ্যান্ড উই কল ইট অ্যাবজরবেন্ট মাইন্ড। অন দ্যাট বেসিস, আই এম ভেরি প্লিজড টু হিয়ার অর সি দ্যাট ডে কেয়ার সেন্টার…আই ওয়াজ ওয়ার্কিং ভেরি মাচ উইথ চিলড্রেন, পায়োনিয়ার ফাউন্ডেশন স্টেজ ইন ইউকে সিলেবাস অ্যান্ড দিস ফাউন্ডেশন স্টেজ ওয়ার্ক ফ্রম নট টু সেভেন ইয়ার্স ওল্ড আর উইথ এ স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট, সো দ্যাট দে ক্যান লার্ন ফ্রম দ্য এনভায়রনমেন্ট। দিস উইল মেক আওয়ার ফিউচার জেনারেশনস এ বিউটিফুল জেনারেশন, দিস ইজ হোয়াট উই হোপ ফর।’নিজের একজন বিশেষ চাহিদাসম্পন্ন মেয়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, তার মেয়ে পরিবেশ থেকে অনেক কিছু শিখেছে। সে দুটি ভাষা জানে।
মন্তব্য করুন