অনলাইন ডেস্ক
১৬ জুন ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
print sharing button
ফুটবল বিশ্বকাপে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশের সমর্থক—এমন প্রশ্নের জবাবে সরাসরি দলের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে একটি দেশে অনেক বছর ছিলেন উল্লেখ করে নিজের প্রচ্ছন্ন সমর্থনের কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি হাসিমুখে এমন ইঙ্গিত দেন।

বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চলতি ফুটবল বিশ্বকাপের মৌসুম নিয়ে আলোচনা উঠলে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, তিনি আসলে কোন দলের সমর্থক।

এর জবাবে মুখে মৃদু হাসি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’

তিনি সরাসরি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের নাম উচ্চারণ না করলেও তার দীর্ঘদিন ইংল্যান্ডে থাকা জীবনের প্রেক্ষাপটে সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিরা এটিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তার সমর্থন হিসেবেই ধরে নিয়েছেন।

রাজনৈতিক ও আইনি বাধ্যবাধকতার কারণে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন তারেক রহমান। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।

লন্ডনে দীর্ঘস্থায়ী বসবাসের কারণেই ফুটবলের এই বৈশ্বিক মহোৎসবে তিনি ইংলিশদের পক্ষেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বলে ধারণা করা হচ্ছে।

আজকের এ মতবিনিময় সভায় প্রধানত দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে অনানুষ্ঠানিক এই ক্রীড়া বিষয়ক প্রশ্নোত্তর পর্বটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে বেশ চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০