চট্টগ্রামের কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মঙ্গলবার সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মৃত ওই যুবকের নাম রামহরি বৈষ্ণব (২০)। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দীন কালের কণ্ঠকে বলেন, রামহরি লালদিঘী এলাকার একটি দোকানে কাজ করেন। সোমবার দুপুরে দোকানের টিনের চালের ওপর পতাকা লাগানোর কাজ করছিলেন রামহরি। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ
১
মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী
২
মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে
৩
পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা
৪
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
৫
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি
৬
ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা
৭
ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ
৮
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন
৯
বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
১০
ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ
১১
৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে
১২
জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত
১৩
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী
১৪
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা
১৫
একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা
১৬
ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে
১৭
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী
১৮
সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ
১৯
যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান