স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

গ্রুপ পর্বের একটা ম্যাচও খেলতে পারবেন না নেইমার!

চোটের ভয়াবহ থাবায় ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো থেকে পুরোপুরি ছিটকে গেছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার।

মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১–১ গোলে ড্র করা ব্রাজিল এবার কোচ কার্লো আনচেলত্তির অধীনে পরবর্তী দুই ম্যাচেও তাদের এই প্রাণভোমরাকে পাচ্ছে না।

এমনকি দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও চলমান বিশ্বকাপে নেইমার আর মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে ফুটবল মহলে গভীর সংশয় দেখা দিয়েছে।

৩৪ বছর বয়সী নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেশির মারাত্মক চোটে পড়েন।

এর ১০ দিন পর ব্রাজিলের জাতীয় ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত তিনি মূল দলের সঙ্গে কোনো ধরনের অনুশীলনই শুরু করতে পারেননি।

আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএন নিশ্চিত করেছে, গ্রুপ পর্বে ব্রাজিলের পরের দুটি ম্যাচেই মাঠে নামতে পারবেন না নেইমার।

বিশ্বমঞ্চে সেলেসাওদের পরবর্তী দুই ম্যাচ আগামী ২০ ও ২৫ জুন যথাক্রমে হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

ইএসপিএন সূত্রের বরাতে জানিয়েছে, দলের সঙ্গে থাকা নেইমারের চোটের বর্তমান অবস্থা জানতে আবারও নতুন করে জটিল মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো পর্যন্ত হওয়া সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানায়নি।

এদিকে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সোমবার নেইমারের মাঠে অনুশীলনে ফেরার কথা থাকলেও তিনি তা না করে পুনরায় পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন।এই ঘটনাটি মূলত নেইমারের চোটের গভীরতা এবং বিশ্বকাপে তাঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ও শঙ্কা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ব্রাজিলের স্থানীয় কয়েকটি প্রধান সংবাদমাধ্যমের দাবি, দলের প্রধান চিকিৎসা বিভাগ নকআউট পর্ব বা শেষ ষোলোর ম্যাচের আগে নেইমারকে শতভাগ ফিট করে তোলার আশা করছে।

এর সহজ অর্থ হলো, গ্রুপ পর্বের হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে নেইমারকে ছাড়াই ছক কষতে হচ্ছে ব্রাজিলকে।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগে দলের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি নেইমারের চোট প্রসঙ্গে বলেছিলেন, নেইমার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে।

কোচ সে সময় আরও যোগ করেন, আমাদের প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আগামী সপ্তাহের মধ্যেই দলের নিয়মিত অনুশীলনে যোগ দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০