আবু সায়েম, নওগাঁ প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২

নওগাঁর পোরশা উপজেলা উপজেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনো গাঁজা ও ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পোরশা থানা পুলিশ গত ১২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর এলাকায় নিজ বসতবাড়ি থেকে ১ কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ লক্ষীপুর গ্রামের বাসিন্দা। অভিযান চলাকালে তার হেফাজতে থাকা গাঁজা জব্দ করা হয়।
একই রাতে পরিচালিত দ্বিতীয় অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকায় অনিল (৫০) নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা প্রায় ৭ ফুট, একটির ৬ ফুট এবং অপর দুইটির উচ্চতা যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। এসব গাঁজা গাছের মোট ওজন প্রায় ৪ দশমিক ৫ কেজি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত অনিল দক্ষিণ লক্ষীপুর (দীঘিপাড়া) এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলও মাদক নির্মূলে পুলিশের এ ধারাবাহিক অভিযানের প্রশংসা করেছেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০