আবু সায়েম, নওগাঁ প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

ছুটির দিনেও ব্যস্ত এমপি মোস্তাফিজুর রহমান

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও প্রযুক্তিনির্ভর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
দিনের শুরুতে তিনি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। আলোচনা সভায় তিনি মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
পরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। নিজ হাতে বৃক্ষরোপণ করে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।
এরপর তিনি Startup, Science Project and Innovation Idea Showcasing Program-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্টার্টআপ ধারণা পরিদর্শন করেন। তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান (ইমরান), বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, শিক্ষা, পরিবেশ ও উদ্ভাবনভিত্তিক এসব কার্যক্রম এলাকার টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০