প্রেমের টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ার কুমারখালীতে ছুটে এসেছিলেন এক চীনা নাগরিক। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের প্রেমিকা ও এসএসসি পরীক্ষার্থী রিয়া আক্তারকে (১৮) বিয়ে করা। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় এবং আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত বিয়ে না করেই নিজ দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা গ্রামে এ চীনা নাগরিকের আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অবশেষে প্রেমের স্বীকৃতি দিতে বুধবার (১০ জুন) সকালের দিকে চীনের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাইশান। সেখান থেকে রিয়া ও তার পরিবারের লোকজন তাকে রিসিভ করে বিকেলে কুমারখালীর নিজ গ্রামে আনেন।
রিয়া আরও জানায়, পরবর্তীতে হাইশান যদি আবার আসে তাহলে তাকে বিয়ে করতে চায় সে।
এদিকে বিয়ে না হওয়ায় হাইশান বৃহস্পতিবার দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
চীনা যুবক এম এ হাইশান বলেন, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেম। এসেছিলাম বিয়ে করে দেশে ফিরবো। কিন্তু কিছু সমস্যার কারণে বিয়েটা হচ্ছে না। তবে আমি দেড়বছর অপেক্ষা করবো আমার প্রিয়তমার জন্য।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, মেয়ে কেবল এসএসসি পরীক্ষার্থী, বয়স কম। এজন্য দুপুরে প্রশাসনের সহায়তায় চীনা যুবককে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি ঢাকায় চলে গেছে।
মন্তব্য করুন