উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অংশ নেওয়ার পর মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেলি দলে যোগ দিয়েছেন। এতে পূর্ণ হয়েছে ব্রাজিলের ২৬ জনের স্কোয়াড।
দলের সবচেয়ে বড় আকর্ষণ নেইমার ও ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলের শিরোপার আশা এই দুই আক্রমণভাগের খেলোয়াড়কে ঘিরেই বেশি। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার যন্ত্রণা এখনো তাজা, আর সেই ব্যর্থতার প্রতিশোধ নিতেই এবার মরিয়া হয়ে নেমেছে ব্রাজিল।
গ্রুপ সি তে ব্রাজিলের পথচলা
বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টার কলম্বিয়া পার্কে অনুশীলন করবে। মিসরের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। আগামী ১৩ জুন গ্রুপ সি তে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। লক্ষ্য একটাই, দীর্ঘ প্রতীক্ষিত হেক্সা জয় করে বিশ্ব ফুটবলের সিংহাসনে ফেরা।
সূত্র: বিআইএন স্পোর্টস ইউএসএ
|
২০ জুন, ২০২৬