অনলাইন ডেস্ক
৩১ মে ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

নেইমারকে ১০ নম্বর জার্সি ছেড়ে দিলেন ভিনিসিয়ুস

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল। তবে ফুটবলপ্রেমীদের কৌতূহল আর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ব্রাজিলের আইকনিক ‘১০’ নম্বর জার্সি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১০ নম্বর জার্সি পেলেন ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র
দীর্ঘদিন ইনজুর থাকার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তার দলে জায়গা পাওয়াই প্রায় অনিশ্চিত ছিল। শেষপর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে জায়গা করে নেন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে।

তবে জাতীয় দলে দীর্ঘদিন অনুপস্থিতির কারণে এই জার্সি এতদিন ভিনিসিয়ুস জুনিয়রের দখলে ছিল। তবে নেইমার দলে ফিরলে সেটি আবার ফিরিয়ে দেওয়ার কথা ছিল ভিনির। শেষ পর্যন্ত নিজের কথা রেখেছেন তিনি। দলের সবচেয়ে বিখ্যাত এই জার্সিটি তিনি নেইমারের জন্য ছেড়ে দিয়েছেন।

ফলে আগামী বিশ্বকাপে নেইমার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন, আর ভিনিসিয়ুস জুনিয়র খেলবেন ‘৭’ নম্বর জার্সি পরে। এই ৭ নম্বর জার্সিটি ভিনিসিয়ুস তার ক্লাব রিয়াল মাদ্রিদেও পরে থাকেন এবং এর আগেও ব্রাজিলের হয়ে এই নম্বরে খেলেছেন তিনি।

উল্লেখ্য, বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকা নেইমারের মোট গোল সংখ্যা ৮টি। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২২ এই তিনটি বিশ্বকাপে খেলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০