অনলাইন ডেস্ক
২৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

ঈদের দিন কি বৃষ্টি হবে?

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও মুষলধারে বৃষ্টির কারণে তৈরি হচ্ছে জলজট। এর মাঝেই দেশজুড়ে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি। ঘরমুখো মানুষের স্রোতের পাশাপাশি কোরবানি পশুর হাটগুলো এখন জমজমাট, তবে বৃষ্টির কারণে ক্রেতা-বিক্রেতা উভয়েরই ভোগান্তি বাড়ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঈদের দিনও দেশের নানা প্রান্তে বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ঢাকাসহ বাকি বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

অধিদপ্তরের ৫ দিনের আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, সোমবার থেকে পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বর্ষণের প্রবণতা বাড়তে পারে। মঙ্গলবার রংপুর, সিলেট ও ময়মনসিংহের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঈদের আগের দিন অর্থাৎ বুধবারেও দেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওই সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলা-কে, মে মাস মূলত কালবৈশাখী ও বজ্রঝড়ের মৌসুম। এই সময়ে আকাশে ঘন মেঘ জমলে খুব অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি নেমে আসে। তবে বজ্রঝড়ের নিখুঁত পূর্বাভাস কয়েক ঘণ্টা আগে ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

ঢাকার আবহাওয়া নিয়ে তিনি জানান, ঈদের দিন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা মূলত হালকা থেকে মাঝারি রূপ নিতে পারে। ভোর থেকে সকালের মধ্যে এবং বিকেল বা সন্ধ্যার দিকে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে দিনের মূল ভাগে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম।

আবুল কালাম মল্লিক আরও, গাণিতিক মডেল অনুযায়ী ঈদের দিন ঢাকায় সর্বোচ্চ ১০ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। তবে এই বৃষ্টি পুরো ঢাকা জুড়ে একযোগে না হয়ে, বিভাগের দু-একটি এলাকায় সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি।

এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কোরবানির পশুর হাটগুলোর অবস্থা নাজেহাল। সোমবার দুপুরের তীব্র বৃষ্টিতে ঢাকার বেশ কিছু হাটে হাঁটু পানি জমে যায়। বিক্রেতাদের কাদার মধ্যেই পশু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যার ফলে হাটে ক্রেতাদের উপস্থিতিও ছিল বেশ কম।

আবহাওয়াবিদদের মতে, ঈদের আগের বাকি দুটো দিনও দেশের আটটি বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাটের শেষ দিনে বৃষ্টির তোড় আরও বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির দাপট বেশি থাকবে। চট্টগ্রাম ও বরিশালের কিছু অংশেও বৃষ্টি হতে পারে। তবে খুলনা ও রংপুর বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য, এদের নিয়ন্ত্রণে আনা হবে

পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন

বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১০

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ

১১

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, লাল কার্ড দেখেও জিতল প্যারাগুয়ে

১২

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

১৩

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : শিক্ষামন্ত্রী

১৪

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

১৫

একই দিনে মা-মেয়ের জন্মদিন, চমকে দেওয়া কাকতালীয় ঘটনা  

১৬

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন:দেখলেই সেভেন আপ বলে অপমান করে

১৭

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

১৯

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

২০