নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসাটির প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন ওসমানীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হলেও বিষয়টি রাতে জানাজানি হয়।
মামলার এজাহারে উলেখ করা হয়, প্রায় দুই মাস আগে তিনি আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগদান করেন। এরপর থেকেই মাওলানা বেলাল তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিক্ষিকা চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, আসামিকে গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন