অনলাইন ডেস্ক
২২ জুন ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মসূচি জামায়াত জোটের 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আগামীকাল মঙ্গলবার রাজপথে থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বিকেলে জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে রাজধানীর বিজয়নগর এলাকায় সমাবেশ করবে তারা।সোমবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা করা হয়।জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার সুনির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা, আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে এ সমাবেশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তবে জোট সূত্র সমকালকে জানায়, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘ঠেকাতেই’ মঙ্গলবার রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল। মঙ্গলবার আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও মিছিল-শোডাউন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তা ঠেকাতেই মূলত এই কর্মসূচি দেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ জুলাই দেশের প্রতিটি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই বিচার শেষ করে দোষীদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। বর্তমান সরকারের উচিত জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা।’

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই সমাবেশে পাল্টা কর্মসূচি কিনা-এ প্রশ্নে তিনি বলেন, এটি পূর্বনির্ধারিত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি। তারা কোনো দলের বিরুদ্ধে নয়, বরং বিচার দাবিতে আন্দোলন করছেন। তবে কেউ নিষিদ্ধ কর্মকাণ্ড চালালে তার দায় সরকারের। হামিদুর রহমান আযাদ আরও জানান, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’ উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি দেবে ১১ দল। এ বিষয়ে ২৫ জুন বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, দেশের সাধারণ ব্যবসায়ীরা কোণঠাসা। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য কমছে না। তারা দুর্নীতি ও সিন্ডিকেটের অবসান চান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মসূচি জামায়াত জোটের 

৬ জেলায় সেনা মোতায়েন

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

সিলেটে ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি আলেম ওলামাদের

আব্বাকে কখনো নতুন পাঞ্জাবি কিনতে দেখিনি : কনকচাঁপা

মনির খানের মা আইসিইউতে, সবার কাছে চাইলেন দোয়া

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে পাস দিতে বাধ্য নই

কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমলো তেলের দাম

১১

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

১২

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

১৩

ঝোপে মিলল স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৫

হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

১৬

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের সঙ্গে, রাশেদকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কাছে

১৭

‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

১৮

কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’

১৯

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

২০